১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত স্বাস্থ্যসেবা সহযোগিতা ও মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণে নতুন সম্ভাবনা

BMTA ও KIMS Hospitals Bengaluru-এর ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-১১-২০২৬
BMTA ও KIMS Hospitals Bengaluru-এর ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক রোগী ব্যবস্থাপনা এবং মেডিকেল ট্যুরিজমের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (BMTA)-এর সদস্যদের সঙ্গে ভারতের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান KIMS Hospitals Bengaluru-এর এক বিশেষ ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর বনানীর Golden Tulip Hotel-এ এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে KIMS Hospitals Bengaluru-এর Director & Lead Consultant–Nephrology Dr. Ishthiaque Ahamed বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন KIMS Hospitals-এর Samarpita Mishra; Assistant Manager–International Marketing। সভায় BMTA-এর সহ-সভাপতি সাব্বির আহমেদ তামিম, এ এম আর মজুমদার লিটন, আব্দুর রশিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় KIMS Hospitals Bengaluru-এর আধুনিক চিকিৎসাসেবা, বিশেষায়িত চিকিৎসা বিভাগ, বিশেষ করে কিডনি রোগ ও নেফ্রোলজি চিকিৎসায় হাসপাতালের সেবার পরিধি এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের রোগীদের জন্য ভারতে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণ, রোগী রেফারেল কার্যক্রম, হাসপাতাল ও মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ, চিকিৎসা-সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সভায় বক্তারা বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ, পেশাদারিত্ব এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, এ ধরনের ব্যবসায়িক আলোচনা দুই দেশের চিকিৎসা পর্যটন খাতকে আরও গতিশীল করার পাশাপাশি বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের পথ সুগম করতে সহায়ক হতে পারে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, KIMS Hospitals Bengaluru ও BMTA-এর মধ্যে এ ধরনের যোগাযোগ ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতা ও নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। উল্লেখ্য, আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করা এবং দেশীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (BMTA)।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ