১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মিঠামইনে বেড়িবাঁধের স্মৃতি শুধু একটি কালভার্ট: পূর্ণ নির্মাণের দাবি স্থানীয়দের

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৬-১১-২০২৬
মিঠামইনে বেড়িবাঁধের স্মৃতি শুধু একটি কালভার্ট: পূর্ণ নির্মাণের দাবি স্থানীয়দের ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে উন্নয়নের নামে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ এখন শুধুই স্মৃতি। টেকেনি দুই বছরও। বর্ষার পানিতে বিলীন হয়ে গেছে সব। এখন শুধু রাস্তার উপর দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত কংক্রিটের কালভার্ট। পূর্ণ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের দক্ষিণ দিকের হাওরে উন্নয়নের নামে কয়েক কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার লম্বা নির্মিত হয়েছিল বেড়িবাঁধ। বিগত সরকারের আমলে এলজিইডির অর্থায়ন আর হিলিপের তত্ত্বাবধানে তৈরি সেই বাঁধ টেকেনি দুই বছরের বেশি। বর্ষার পানিতে বিলীন হয়ে গেছে সব। এখন শুধু রাস্তার উপর দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত কংক্রিটের কালভার্ট। সরকারের টাকার বাঁধ হারিয়ে গেলেও এই কালভার্টটি এখনো আকাশের নিচে একা দাঁড়িয়ে আছে, যেন লুটপাটের নীরব সাক্ষী হয়ে।

দেখা যাচ্ছে সেই পরিত্যক্ত কালভার্টটি। সরকারি টাকার বাঁধের আজ কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই কালভার্টটি এখনো দাঁড়িয়ে আছে যা মনে করিয়ে দিচ্ছে অপরিকল্পিত প্রকল্পের কথা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত আর নিম্নমানের কাজ করার কারণে প্রকল্প সমন্বয়হীনতায় সরকারি টাকার অপচয় হয়েছে। তারা চান, হাওরের বাস্তবতা বুঝে টেকসই বেড়িবাঁধ আবার নির্মাণ করা হোক এখানে। না হলে এই কালভার্টই হয়ে থাকবে লুটপাটের নীরব সাক্ষী। হাওরের স্থানীয় মানুষের দাবি, লোক দেখানো প্রকল্প নয়, টেকসই বেড়িবাঁধ চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন লোকজন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ