ছবিঃ সংগৃহীত
খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বড়দিন এই সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।
আজ সচিবালয়ে চেক হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
গত বছর এই খাতে অনুদান ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তা ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা করেছেন।
অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ।