১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

​নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ১৮-১১-২০২৬
​নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল সংগৃহীত

সম্রাট আকবরঃ  সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৮ নভেম্বর)  খানপুর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া শহীদ মিনার চত্বরে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগ গোপালগঞ্জে যে সহিংসতা করছে আমরা চাইলে মুহূর্তে তাদেরকে প্রতিহত করতে পারি। কিন্তু আমাদের দলের চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কোনরকম সহিংসতা চায় না। তাই আওয়ামীলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড  আইনশৃংখলাবাহিনী আইনিভাবে মোকাবিলা করবেন। আমরা বলতে চাই নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা তাদেরকে ছাড় দিবনা। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ সর্বদা দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে রাজপথে থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু,মোজাম্মেল, শ্যামল, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  যুবদলনেতা হীরা, মাসুদ,শরীফ সহ আরো অনেকে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ