২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেবেন শুভেচ্ছা স্মারক

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২১-১১-২০২৬
হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেবেন শুভেচ্ছা স্মারক ছবিঃ সংগৃহীত

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আজ শনিবার সকালে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে প্রধানমন্ত্রী হেঁটেই অনুষ্ঠানস্থলে পৌঁছান।

কথা রয়েছে, অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন। তাঁদের সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করবেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ