২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিল, বন্ড ও ডেরিভেটিভসে বিনিয়োগের কৌশল নিয়ে চট্টগ্রামে প্রথম ট্রেজারি সামিট করল ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১১-২০২৬
বিল, বন্ড ও ডেরিভেটিভসে বিনিয়োগের কৌশল নিয়ে চট্টগ্রামে প্রথম ট্রেজারি সামিট করল ব্র্যাক ব্যাংক ছবিঃ সংগৃহীত

কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য চট্টগ্রামে এই প্রথম ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগের নতুন সুযোগ খোঁজা এবং বাজারঝুঁকি সামলানোর কৌশল তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।

গত ১২ নভেম্বরের এ আয়োজনে বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা যোগ দেন।

‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক এ আয়োজনে আলোচনার বিষয় ছিল ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের সম্ভাবনা। সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার আর পণ্যমূল্যের ওঠানামা থেকে তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলার কৌশলও আলোচনায় আসে। সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ নানা হেজিং সল্যুশন কীভাবে কাজে লাগানো যায়, তা-ও তুলে ধরা হয়।

ব্যাংকের পক্ষে সেশনগুলো পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম ও হেড অব ট্রেজারি নাজমুল আহসান।

নাজমুল আহসান বলেন, বদলাতে থাকা আর্থিক বাজারে ঝুঁকি সামলাতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সময়োপযোগী তথ্য আর বিশেষায়িত ট্রেজারি সেবা গুরুত্বপূর্ণ।

তাঁর ভাষ্য, এই সামিটের মধ্য দিয়ে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা এবং ব্যবসার প্রবৃদ্ধিতে কাজে আসে এমন সমাধান দেওয়াই ব্যাংকের লক্ষ্য।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ