২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা বাড়ার আভাস

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২২-১১-২০২৬
পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা বাড়ার আভাস ছবিঃ সংগৃহীত

দেশের পাঁচ বিভাগ—রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসব বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা।

রাতের তাপমাত্রা সারা দেশে মোটামুটি একই রকম থাকতে পারে। দিনের তাপমাত্রা অবশ্য সামান্য বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

গতকাল দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি বর্ধিতাংশ ছড়িয়ে আছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

আজ ঢাকায় বাতাস বইছে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে, ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে। সকালে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

ঢাকায় আজ সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৯ মিনিটে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ