২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাতের তাপমাত্রা নামতে পারে ২ ডিগ্রি পর্যন্ত, চট্টগ্রাম-সিলেটে বৃষ্টির আভাস

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৪-১১-২০২৬
রাতের তাপমাত্রা নামতে পারে ২ ডিগ্রি পর্যন্ত, চট্টগ্রাম-সিলেটে বৃষ্টির আভাস ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা আছে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি বর্ধিতাংশ ছড়িয়ে আছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

গতকাল সোমবার দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ফেনীতে, ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা ১৪.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়।

ঢাকায় আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি. বেগে বাতাস বইছে। ভোর ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৪৬ মিলিমিটার।

রাজধানীতে আজ সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ২০ মিনিটে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ