২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

​চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

আপলোড সময় : ২৪-১১-২০২৬
​চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার  ২ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার  করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টা ২৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামে রমজান আলীর রাইস মিলের দক্ষিণ পাশে পাকা সড়কে এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কটাপাড়া গ্রামের মৃত এনামুল হকের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মানিকুল (৩৮) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট গোঠাপাড়া গ্রামের মো. ইসাহাকের ছেলে মো. শিহাব উদ্দীন (২২)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

এ সময় ওই দুই ব্যক্তিকে পাশাপাশি তাঁদের হেফাজত থেকে ৫৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ