ছবিঃ সংগৃহীত
সভাপতি মাহফুজ রহমান আর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম মিজিকে নিয়ে ঘোষণা হয়েছে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি।
মাহফুজ ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এবং নাঈম দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দুজনকেই পদ দুটিতে মনোনীত করা হয়েছে।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া আজ সকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটির ঘোষণা দেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে তা কেন্দ্রীয় দপ্তরের সম্পাদকের কাছে জমা দিতে নতুন নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনটি প্রতিষ্ঠা পায় ২০১৮ সালের ২৩ জুলাই। চবিতে এর শাখার যাত্রা ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর, একটি আহ্বায়ক কমিটি দিয়ে।
২১ সদস্যের সেই আহ্বায়ক কমিটির নেতৃত্ব দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব এ রহমান এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান।