ছবিঃ সংগৃহীত
অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এমনটাই জানিয়েছে।
আবহাওয়া অফিসের ধারণা, দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা খানিকটা কমতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশের কোনো এলাকায় তেমন বৃষ্টি হয়নি, তবে সিলেটে ২ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসার বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ ছড়িয়ে আছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
সকাল থেকে ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।
আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আর কাল সূর্য উঠবে ভোর ৬টা ২০ মিনিটে।