২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তালিকামূল্য ৭৪০ কোটি ডলার, উল্লেখযোগ্য ছাড়ে বোয়িংয়ের ৫০ উড়োজাহাজ কিনছে সিয়ামেন এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১১-২০২৬
তালিকামূল্য ৭৪০ কোটি ডলার, উল্লেখযোগ্য ছাড়ে বোয়িংয়ের ৫০ উড়োজাহাজ কিনছে সিয়ামেন এয়ারলাইন্স ছবিঃ সংগৃহীত

চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান সিয়ামেন এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে ৫০টি ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। মঙ্গলবার খবরটি জানায় চায়না সাউদার্ন এয়ারলাইন্স।

বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করেনি চীনা প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, তালিকামূল্যে উড়োজাহাজগুলোর মোট দাম প্রায় ৭৪০ কোটি ডলার; তবে প্রকৃত চুক্তিমূল্য হবে এর চেয়ে কম।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘প্রকৃত ক্রয়চুক্তিতে বোয়িং সিয়ামেন এয়ারলাইন্সকে উল্লেখযোগ্য পরিমাণ মূল্যছাড় দিয়েছে।’ চুক্তি কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের অনুমোদন লাগবে বলেও সেখানে উল্লেখ করা হয়।

সাংহাই স্টক এক্সচেঞ্জে আলাদা এক বিবৃতিতে চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, এয়ারবাসের এ৩২০নিও পরিবারের ১৩৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব নিয়ে আগামী ২৮ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের সভায় ভোটাভুটি হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ