ছবিঃ সংগৃহীত
বড় দরপতনের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ হারিয়েছে। দিন শেষে দেশের প্রধান এই পুঁজিবাজারের সূচক থামে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে। দিনভর ২ লাখ ৩৪ হাজার ৪০৬টি ট্রেডে হাতবদল হয়েছে ২৯ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮টি শেয়ার ও ইউনিট, যার মূল্য ৯১৭ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা।
লেনদেন শেষের বাজার পরিসংখ্যান বলছে, আগের দিনের চেয়ে ৫৪ দশমিক ৭০ পয়েন্ট নিচে, ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে ডিএসইএক্স। শরিয়াহ সূচক ডিএসইএস ১০ দশমিক ৬৩ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে। ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএস৩০ ১৭ দশমিক ২৭ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে।
দিনে ৩৭৫টি ইস্যুর লেনদেন হয়। এর মধ্যে দর হারিয়েছে ২৭৬টি, বেড়েছে ৫৩টির আর ৪৬টির দর ছিল আগের জায়গায়।
‘এ’ ক্যাটাগরির ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫টির দর কমেছে, ২১টির বেড়েছে, ১১টির দর বদলায়নি। ‘বি’ ক্যাটাগরিতে ৬৪টির মধ্যে দর কমেছে ৫৪টির, বেড়েছে ৮টির, অপরিবর্তিত ২টি। ‘জেড’ ক্যাটাগরির ১২৪টি প্রতিষ্ঠানের ৬৭টির দর কমেছে, ২৪টির বেড়েছে এবং ৩৩টির অপরিবর্তিত ছিল।
মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ৩১টির মধ্যে ১৮টির দর কমেছে, ৪টির বেড়েছে, ৯টির দর একই ছিল। তিনটি করপোরেট বন্ডের একটির দর বেড়েছে, একটির কমেছে এবং একটির অপরিবর্তিত থেকেছে।
দিন শেষে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ ৯ হাজার ৮১২ টাকা।
এতে ইকুইটির অংশ ৩ লাখ ৩৯ হাজার ৭২১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা, মিউচুয়াল ফান্ডের ২ হাজার ৮৪৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৫৬১ টাকা এবং ঋণপত্রের ৩ লাখ ২৮ হাজার ৯৪২ কোটি ১৪ লাখ ৪ হাজার ৬৫১ টাকা।