২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নগর উন্নয়ন ও আবাসনে সহযোগিতা বাড়ানো নিয়ে ইউএন-হ্যাবিট্যাটের সঙ্গে প্রতিমন্ত্রীর আলোচনা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৬-১১-২০২৬
নগর উন্নয়ন ও আবাসনে সহযোগিতা বাড়ানো নিয়ে ইউএন-হ্যাবিট্যাটের সঙ্গে প্রতিমন্ত্রীর আলোচনা ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণসহ নানা বিষয় নিয়ে জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। দেশের চলমান উন্নয়নযাত্রায় ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা এবং সামনের দিনে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানো নিয়েও দুই পক্ষ মত বিনিময় করে।

বৈঠকে প্রতিমন্ত্রী নগর উন্নয়ন ও আবাসন খাতে বাংলাদেশের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন বৈঠকে উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের হয়ে অংশ নেন সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার মি. জশুয়া মুলান্দি মাভিতি ও অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার হেসুং আন। ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশ-এর ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ফারিবা আলমও সেখানে ছিলেন।

বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাট কীভাবে সহযোগিতা আরও জোরদার করতে পারে, সাক্ষাতে সে সম্ভাবনাও আলোচনায় আসে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ