২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৬-১১-২০২৬
ফটিকছড়িতে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ ছবিঃ সংগৃহীত

ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা এলাকায় অস্ত্র তৈরির একটি গোপন কারখানার খোঁজ পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে গতকাল বুধবার রাতে পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় টানা অভিযান চালায়। একপর্যায়ে কারখানাটির সন্ধান মেলে। সেখান থেকে রায়হানের ব্যবহৃত ১টি পিস্তল, ১টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বানানোর বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।

ফটিকছড়ি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বাসসকে বলেন, শীর্ষ সন্ত্রাসী রায়হানকে দীর্ঘদিন আশ্রয় দেওয়া এবং তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন।

এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ