২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাত-দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে, শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৬-১১-২০২৬
রাত-দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে, শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস ছবিঃ সংগৃহীত

সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। আজ সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস এমন সম্ভাবনার কথা জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

ঢাকায় আজ সকাল থেকে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ২১ মিনিটে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ