২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী-ইউএনএফপিএ আলোচনা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১১-২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী-ইউএনএফপিএ আলোচনা ছবিঃ সংগৃহীত

‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়ন কতদূর এগোল এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা কী—এসব নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বৈঠকটি হয়।

বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এজেন্ডা সামনে নেওয়া এবং নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউএনএফপিএ যে ধারাবাহিক অংশীদারত্ব ও সহযোগিতা দিয়ে আসছে, তার জন্য সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ