নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
সংগৃহীত ছবি
আফরোজা ইয়াসমিন, নাটোর: নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর নাটোরে , জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর নাটোরের আয়োজনে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাটোর মোছাঃ সুমনী আক্তার এর সভাপতিত্বে একটি রেলি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ অফিসে এসে শেষ হয় এবং সেখানে সভাপতি জেলা প্রশাসক পশু প্রাণীর মেলা ঘুরে ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন।রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য সামনে নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সার্বিক পরিচালনায় ছিলেন নাটোর জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সেলিম উদ্দীন অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন ডাঃ এস এম খুরসিদ আলম উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার নাটোর মোহাম্মদ শরীফুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপি সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জিল্লুর রহমান চৌধুরী বাবুল চৌধুরী , সহ আরো অনেকে বক্তা গনের বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীল ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার উন্নত জাতের পশু পাখি পালন, কৃত্রিম প্রজনন টিকাদান এবং অন্যত খাদ্য ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া উচিত কারণ প্রাণীসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র্য বিমোচন এবং অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র পর্যায়ে ব্যাংক ঋণের সুদ কমানোর উপর জোর দেন। পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির উপযোগী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনপ্রাণি সম্পদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স