২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

​আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড সময় : ২৮-১১-২০২৬
​আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন সংগৃহীত ছবি

সালাম হোসেন, ঝিনাইদহ : দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে পেশাজীবি কয়েকটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা করছে। এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ