২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষদের সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৮-১১-২০২৬
২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষদের সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবিঃ সংগৃহীত

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ শনিবার সকালে শুরু হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ এতে অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এবারের সম্মিলনের প্রতিপাদ্য—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

উচ্চশিক্ষার মান বাড়ানো, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই আয়োজনের লক্ষ্য। দক্ষ মানবসম্পদ তৈরিতে এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করার উদ্দেশ্যও রয়েছে এর পেছনে।

এই ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ।

সম্মিলনের মধ্য দিয়ে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়বে। শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতাও নিশ্চিত করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে আছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ