২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দেশজুড়ে শুষ্ক আবহাওয়ার আভাস, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৯-১১-২০২৬
দেশজুড়ে শুষ্ক আবহাওয়ার আভাস, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি ছবিঃ সংগৃহীত

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দেশজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর এ কথা বলেছে।

সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় চট্টগ্রামের সন্দ্বীপে। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১.০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। ভোর ৬টায় রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ২৩ মিনিটে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ