ইমামকে আউট করার পর মিরাজের মুচকি হাসি। ছবি : মিরপুর থেকে
বাংলাদেশ চাইলে এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘হৈমন্তীর’ উক্তি আওড়াতে পারে। সেই বাক্যটি হচ্ছে—‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম’। কারণ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ।
জুটিটি ভাঙার কারিগর হচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
বিপরীতে অভিষেকটা দারুণভাবে রাঙাচ্ছেন আরেক ওপেনার আজান। প্রথম ইনিংসেই ফিফটি হাঁকিয়েছেন বাঁহাতি ব্যাটার।
প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৬ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ১১০ রান।