০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৩-০৫-২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ২১৩২ হাসপাতালের বেডে মায়ে কোলে হামের উপসর্গে আক্রান্ত শিশু। ফাইল ছবি/

দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে দেশে হাম ও হাম উপসর্গে দুই হাজার ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী।

শনিবার (২৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪২৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫১২টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৬৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭। এই সময়ে ১ হাজার ৮৭৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬০০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬২ হাজার ৫০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৯ হাজার ৩৮৯ রোগী, যাদের মধ্যে ৪৫ হাজার ১১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ