১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শহিদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ৩০-০৫-২০২৬
শহিদ জিয়ার আদর্শে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুঃস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। একইসঙ্গে তিনি আমাদের দীক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, কীভাবে দেশকে গঠন করতে হয়। তারই অংশ হিসেবে আমরা আজ দুঃস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি।’

তিনি বলেন, বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আল্লাহ আমাদের দেশকে গঠন করার, মানুষের পাশে দাঁড়ানোর যে সুযোগ দিয়েছেন, আমরা যেন সেই কাজটি সুন্দরভাবে করতে পারি—সেজন্য আমরা আল্লাহর কাছে রহমত চাই। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা।

পরে প্রধানমন্ত্রী দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ