১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০২-০৬-২০২৬
৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জয়ের পর জাতিসংঘ অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

তিনি জানান, মোট ভোট পড়েছে ১৯০টি। এর মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। অর্থাৎ ভোটের ব্যবধান ৮টি।

 

নির্বাচনে জয়ী ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

 

ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ