১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

​চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড সময় : ০৩-০৬-২০২৬
​চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আবুল বাসার মিলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ৩ জুন বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত মডেল প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে বার্ষিকীটি পালন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিয়ম করেন মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার অনিক দেওয়ান।

দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার অনিক দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান,এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু,এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর ও সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান রাজাবাবু, দৈনিক বর্তমান কথা পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ভুট্টু, সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার নাঈম খান, সিএন বাংলা সম্পাদক মেসবাউল,বার্তা ২৪ ডট কম জেলা প্রতিনিধি সিফাত রানা,ফেইস দ্যা পিপল এর জেলা প্রতিনিধি জসিম, দৈনিক আজকের আওয়াজ ও আমার বার্তাপত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার মিলন, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মুসা মিয়া,দৈনিক বাংলা নব কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইমাম হাসান জুয়েলসহ অন্যরা। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,সামাজিক ব্যক্তিত্ব অন্যান্যরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ