ধর্ষকের ফাঁসির দাবিতে নাটোরে মানববন্ধন
মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ। গতকাল ৪ জুন বৃহস্পতিবার সকাল ১০টার সময় কানাইখালী পুরাতন বাস টার্মিনালের সামনে ঘন্টা ব্যাপী একটি মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশু ধর্ষক শরিফুল যাতেই কোনভাবেই রেহাই না পায় তার জন্য দ্রুততার সাথে বিচার সম্পন্ন করে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান করতে হবে। বিচার বিলম্ব হলে দোষীরা ছাড়া পেয়ে যায়। এতে অপরাধীরা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। তারা বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে যায়।
সেখানে তারা কিছু সময় অবস্থান করে শান্তিপূর্ণভাবে সেই স্থান ত্যাগ করে। সদর থানা সামনে গিয়ে বক্তব্য রাখেন মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে। সেখানে শিশুটির মা সহ আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন আছেন সেখানে এম পি নাটোর-২ কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ও জাতীয় সংসদ মাননীয় হুইপ এ্যাড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নেতাকর্মীরা, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সহ প্রশাসনে কর্মকর্তারা শিশুটিকে হাসপাতলে দেখতে যান এবং শিশুটি পরিবারকে আশ্বাস দেন এই ধর্ষকের সুষ্ঠু বিচার হবে।
গত মঙ্গলবার বিকেলে নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে শরিফুল নামের এক ব্যক্তি। ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। পরে দ্রুত পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দর্শককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কমেন্ট বক্স