অবশেষে পুলিশের জালে ফেনীর পরশুরামের মাদক মামলার আসামি ফাতেমা
মাদক মামলার আসামি ফাতেমা
ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম মডেল থানার বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার (৬ জুন) দিবাগত রাতে পরশুরাম উপজেলার উত্তর বাঁশপদুয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মহু মিয়ার মেয়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ফাতেমার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সিআইএমএস (CIMS) যাচাইয়ে তার বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৩টি মাদক ও জিআর মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স