একই সঙ্গে কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলা জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভুলভাবে জামিন ছাড়াই তিন আসামিকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়া আসামিরা হলেন- তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।
ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ডিআইজি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে ভুলভাবে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল; যদি ঠিকভাবে হাজিরা পরোয়ানা পড়া হতো, ঘটনা ঘটত না। তদন্তে আরও কারও বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কারা কর্তৃপক্ষের এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তারা বলেন, এ ঘটনায় কারাকর্তৃপক্ষের উদাসীনতা ও কর্তব্য অবহেলার বিষয়টি পুনরায় প্রমাণিত হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।