এই নির্বাচন সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান। রুহুল আমিন মল্লিক বলেন, ‘‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিশনের পক্ষ থেকে ব্রিফিং করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলে ৫০০ জনের মতো ভোট দেখবেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।