• দেশজুড়ে
  • সাবেক ছাত্রনেতা মুন্নার নেতৃত্বে কীর্তিপাশায় ধানের শীষের শেষ প্রচারণা মিছিল

সাবেক ছাত্রনেতা মুন্নার নেতৃত্বে কীর্তিপাশায় ধানের শীষের শেষ প্রচারণা মিছিল

দেশজুড়ে ১ মিনিট পড়া
সাবেক ছাত্রনেতা মুন্নার নেতৃত্বে কীর্তিপাশায় ধানের শীষের শেষ প্রচারণা মিছিল

রিপোর্ট: মোঃ সোহেল রানা তাপস ঝালকাঠি

ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল হাসান মুন্নার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কীর্তিপাশা বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী প্রচারণা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে উপস্থিত ছিলেন সাবেক থানা বিএনপির প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৈবুর রহমান, সাবেক জেলা বিএনপির সদস্য মোঃ সাখাওয়াত হোসেন বুলু, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান নয়ন, কীর্তিপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির, তাঁতি দলের নেতা মোঃ সোনা মল্লিক, বিএনপি নেতা বাবু গোপাল মজুমদার ও হিন্দু সম্প্রদায়ের নেতা দুলাল কুন্ডসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা মোঃ রেজাউল হাসান মুন্না বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিশ্বাসী। তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, ভোটারদের কোনো ধরনের ভয় বা শঙ্কার প্রয়োজন নেই। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

Tags: ছাত্রনেতা সাবেক নেতৃত্বে মুন্নার