দলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন হবে।
নির্বাচনী ফলাফল পর্যালোচনা, এনসিপির অবস্থান নিয়ে কথা বলবেন পার্টির সম্মানিত মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।
দলের বাংলামোটরের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এনসিপি ছয় আসনে জয়ী হয়েছে। তাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দল জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন। নির্বাচনে বিএনপি ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে।