• জাতীয়
  • বন্ধ কারখানা চালুর জন্য নীতি সহায়তার বার্তা নতুন গভর্নরের

বন্ধ কারখানা চালুর জন্য নীতি সহায়তার বার্তা নতুন গভর্নরের

জাতীয় ১ মিনিট পড়া
বন্ধ কারখানা চালুর জন্য নীতি সহায়তার বার্তা নতুন গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে কাজ যোগদান করেন করেন।

এই দিন তিনি কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মকর্তাদের কিছু বার্তা দেন।

সেই বার্তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আরিফ হোসেন খান বলেন অন্যান্য গভর্নরের মতো নতুন গভর্নর খুব বেশি মিডিয়ার সামনে আসবেন না।

তবে তিনি বাংলাদেশ ব্যাংক মিডিয়া বান্ধব অবস্থানেই থাকবে বলে জানিয়েছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গভর্নর যে বার্তাগুলো দিয়েছেন তার মধ্যে একটি বার্তা হচ্ছে অন্তর্বর্তী সরকার খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতি টেনে তোলার ক্ষেত্রে যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছিল তা কন্টিনিউ করবে।

আরেকটি বড় বার্তা হচ্ছে নতুন গভর্নর জানিয়েছেন ৫ আগস্ট এর পর বিভিন্ন ধরনের রোষানলের শিকার হয়ে বন্ধ কল-কারখানা পুনরায় চালু করার ক্ষেত্রে নীতিগত সহায়তা প্রদান করবেন।

তাছাড়া সামগ্রিকভাবে দেশের ব্যাংক খাতের ঋণের সুদের হার কমিয়ে আনা এবং ইনক্লুসিভ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জোর দেবে কেন্দ্রীয় ব্যাংক এমন বার্তাই দিয়েছেন গভর্নর।

Tags: গভর্নর বার্তা বন্ধ কারখানা চালুর নীতি সহায়তার