বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহর যৌথ নেতৃত্বে জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে অভিযান শুরু হয়।
অভিযানে দেশি পোশাককে বিদেশি পোশাক হিসেবে বিক্রির অভিযোগে অ্যামব্রেলাকে ১০ হাজার টাকা, সেলফকে দুই হাজার টাকা এবং মনেরেখো বস্ত্রালয়কে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে রানীগঞ্জ বাজারের বিভিন্ন দ্রব্যসামগ্রীর দোকানে হলুদসহ অন্যান্য পণ্যের নমুনা পরীক্ষা ও পরিদর্শন করা হয়। পরীক্ষা-পরিদর্শন শেষে একটি দোকানে নকল পানীয় পণ্য পাওয়ায় দুই হাজার টাকা এবং আরেকটি দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানির কেওড়া জল পাওয়ায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ২০ হাজার টাকা।
বিষয়ে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিয়মিতভাবে আমরা বাজার তদারকি করছি।
ঈদুল ফিতর সামনে রেখে পোশাকের চাহিদা বেড়ে যায়। যার কারণে কিছু প্রতিষ্ঠান দেশি পোশাককে বিদেশি পোশাক হিসেবে বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে পৃথক তিনটি বিপণিবিতানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি মুদি দোকান ও একটি হলুদের দোকানেও অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পুরো রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।