• দেশজুড়ে
  • বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেন্ট্রাল আইটি ক্লাবের অভিষেক

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেন্ট্রাল আইটি ক্লাবের অভিষেক

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেন্ট্রাল আইটি ক্লাবের অভিষেক

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সেন্ট্রাল আইটি ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া, অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ।

আইটি ক্লাবের সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুররাতুল আইন এবং অভিষেক গুপ্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইটি ক্লাবের উপদেষ্টা ইংরেজি বিভাগের শিক্ষক আকাশ বড়ুয়া, আইন বিভাগের শিক্ষক তওহিদুল ইসলাম জিহাদী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক নাইম উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিজোয়ানা হক ও ফার্মেসী বিভাগের শিক্ষক মো. আরমান, নবগঠিত আইটি ক্লাবের সভাপতি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহরিয়ার ফয়সাল কমল ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র সাফায়েত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, অবাধ তথ্য প্রবাহ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবী এগিয়ে যাচ্ছে।

বর্তমানে যুগোপযোগী, দক্ষ মানবসম্পদ তৈরি করার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পৃথিবীতে যে দেশ তথ্য প্রযুক্তি খাতে বেশি উন্নত বিশ্বে তার অবস্থানও এগিয়ে থাকবে। শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের ছাত্ররাই তথ্য প্রযুক্তি ব্যবহার করবে এমনটা নয়, আমাদের সকলকে প্রযুক্তির সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও বিশ্বের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আশা করি, সেই লক্ষ্যে আইটি ক্লাব তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহরিয়ার ফয়সাল কমলকে সভাপতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী সৈয়দা তাসফিয়া তাবাসসুম সহ-সভাপতি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র সাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তৌহিদুর আলম সায়েমকে সহ-সাধারণ সম্পাদক, আইন বিভাগের ছাত্রী কাইফা আজমীকে কোষাধ্যক্ষ, ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র ইমন বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত কমিটিকে শপথ পাঠ করান আইটি ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী।

Tags: অভিষেক বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সেন্ট্রাল আইটি ক্লাবের