বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর পাকুন্দিয়া-মঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির একই উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেন্দী মানিক কবিরাজের বাড়ি থেকে শরীর ব্যথার ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়িতে যাচ্ছিলেন নাছির উদ্দীন।
এ সময় অটোরিকশাটি পাকুন্দিয়া থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিতপুর পাঁচতলা এলাকায় এলে মুখোমুখি ধাক্কায় লাগে। এতে মোটরসাইকেল চালক নাছির উদ্দীন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।