• দেশজুড়ে
  • গাজীপুরে বিএনপির কার্যালয়ে হামলা, ‎ ভাঙচুরের অভিযোগ

গাজীপুরে বিএনপির কার্যালয়ে হামলা, ‎ ভাঙচুরের অভিযোগ

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে বিএনপির কার্যালয়ে হামলা, ‎ ভাঙচুরের অভিযোগ

‎গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুরে ব্যবসায়িক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীর  গাছায় স্থানীয় বিএনপির কার্যালয় ও  ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত বলে দাবি ক্ষতিগ্রস্থ বিএনপি নেতা ও স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, ভুক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তারা। ‎ ‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭০-৮০ জন নেতাকর্মী ‎গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এক পর্যায়ে তারা  দেশীয় অস্ত্র দিয়ে শাহীন মিয়ার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানসহ পাশের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও জিয়াউর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনঞ্জুরুল করিম রনির ছবি ভাঙচুর করার পাশাপাশি নগদ ৭ লাখ টাকা ও টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ‎স্থানীয়দের দাবি, পোশাক কারখানায় ঝুট ব্যবসা ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।  হামলা ও ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। ‎ ‎ভূক্তভোগী শাহীন মিয়ার দাবি, লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যাবসা করছেন তিনি। কিন্তু আওয়ামী লীগের লোকজন তার ব্যবসা নিয়ন্ত্রণ নিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে। ‎শাহীন মিয়া বলেন বিগত ফ্যাসিবাদী আওয়ামী মটোর শ্রমিক লীগের শিবলু, ফ্যাসিষ্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি দাবি করা  মোরশেদ আলী সরকার নয়ন,, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর জাহাঙ্গীর ড্রাইভার, মতি, জুয়েল, জিঞ্জিরা রাকিব, শামিম, কাঞ্চন, আজাহার,  রিফাত, গুস্টি বাবুর নেতৃত্বে ৭০/৮০ জনের সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রশস্ত্রে এলাকায় ঢেকে আতংক সৃষ্টি করে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপি অফিস ভাংচুর করে। এসময় আওয়ামী দোসররা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মনঞ্জুরুল করিম রনি ভাইয়ের ছবি ছিড়ে ভেঙে ফেলে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু বিচার দাবি জানাই।

‎বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তারা সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ‎পুলিশ বলছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ভূক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ‎ ‎জিএমপি গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনিরুজ্জামান বলেন ভূসিরমিল মেম্বার বাড়ী রোডে গাছা থানা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়ার ব্যক্তিগত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর আশেপাশের দোকান পাট বন্ধ রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।