বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা ডায়াবেটিক সমিতি-র উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মাগুরা সরকারি কলেজ-এর সামনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মাগুরা ডায়াবেটিক হাসপাতাল-এর চিকিৎসক ডা. স্বপ্না রায়সহ চারজন চিকিৎসকের তত্ত্বাবধানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা এবং প্রাথমিক দন্ত চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুন্সী আলী তারেক, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম শেলী, মো. আলমগীর হোসেন প্রমুখ।
মাগুরায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দেশজুড়ে
১ মিনিট পড়া
রিফাত মল্লিক,মাগুরা প্রতিনিধি :