বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর নব যোগদানকৃত ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের বিজ্ঞানী/কর্মকর্তাদের ইনডাকশন ট্রেনিং (পরিচিতিমূলক প্রশিক্ষণ) ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বৃহস্পতিবার ব্রির প্রশিক্ষণ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, ধান-ভিত্তিক খামার বিন্যাস বিভাগের প্রধান ও ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, বিভাগীয় প্রধানদের পক্ষে কৃষিতত্ত্ব বিভাগের চীফ সাইন্টিফিক অফিসার এবং বিভাগীয় প্রধান ড. মো. আবু বকর সিদ্দিক সরকার, ফলিত গবেষণা বিভাগের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল। এছাড়া নব যোগদানকৃত বিজ্ঞানী/কর্মকর্তাদের পক্ষে দুইজন বৈজ্ঞানিক কর্মকর্তা তাদের অনুভূতি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রির প্রশাসন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক কাওছার আহমদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নব যোগদানকৃত বিজ্ঞানী/কর্মকর্তারা ব্রির বিভিন্ন বিভাগ, শাখা ও গবেষণাগার পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। ক্যাপশন: ব্রিতে নব যোগদানকৃত ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের বিজ্ঞানী/কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশগহণ করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ব্রি’তে নব যোগদানকৃত বিজ্ঞানী/কর্মকর্তাদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত
দেশজুড়ে
১ মিনিট পড়া
আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ্, গাজীপুর