জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শিশুদের মোবাইল সংস্কৃতি থেকে বের হয়ে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে দিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সকালে শহরের প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকাম। প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম রাজনের সভাপতি তে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্কুলের প্রিন্সিপাল নাসিব রিকো সহ আরো অনেকে। এ সময় বক্তারা শিশুদের ভাষা আন্দোলন ও ভাষার শহীদদের সম্পর্কে জানতে এবং সর্বস্তরের বাংলা ভাষার ব্যবহারের মাধ্যমে শিশুদের মোবাইল সংস্কৃতি থেকে বের হয়ে বই পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে নিজেদের দেশের যোগ্য নাগরী হিসেবে গড়ে তোলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করার আহ্বান জানান।
জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন
দেশজুড়ে
১ মিনিট পড়া
জামালপুর প্রতিনিধিঃ-