• বিনোদন
  • অভিনেতা আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোবিজে তোলপাড়, পরকীয়ার অভিযোগ তুলে সরব তারকারা

অভিনেতা আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোবিজে তোলপাড়, পরকীয়ার অভিযোগ তুলে সরব তারকারা

অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরার রহস্যজনক আত্মহত্যার ঘটনায় নেপথ্যে পরকীয়া কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের বির্তক তুঙ্গে।

বিনোদন ১ মিনিট পড়া
অভিনেতা আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোবিজে তোলপাড়, পরকীয়ার অভিযোগ তুলে সরব তারকারা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরার আকস্মিক আত্মহত্যার ঘটনায় বিনোদন অঙ্গনে শোক ও বিতর্কের ঝড় উঠেছে। শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্ত্রীর মৃত্যুর খবর যখন আসে, তখন আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। এই মৃত্যুকে কেন্দ্র করে শোবিজ জগতের অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি সম্পর্কের টানাপড়েন ও পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

ছোট পর্দার পরিচিত মুখ যাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহননের খবর জানাজানি হওয়ার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই ঘটনায় শোবিজ অঙ্গনের তারকারা বিভিন্নভাবে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেউ কেউ মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়েছেন, আবার কেউ সরাসরি আলভীর বিরুদ্ধে পরকীয়ার ইঙ্গিত দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সহকর্মীদের প্রতিক্রিয়া ও পরকীয়ার ইঙ্গিত ইকরার মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা রাজ রিপা সরাসরি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, “আত্মহত্যা মহাপাপ। মনের সাথে মন না মিললে কাপুরুষের কপালে জুতা দিয়ে দুইটা বাড়ি মেরে চলে যেতে, অন্তত জীবনের কাছে হেরে যেতে হতো না।” অন্যদিকে, অভিনেত্রী কবির তিথি সম্পর্কের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, “প্রেম করে বিয়ে করার পরেও আবার অন্য মেয়ের সাথে প্রেম করে কেমন করে! ছি ছি...” যা পরকীয়ার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মানসিক স্বাস্থ্য ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা এই ঘটনার প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “ইকরা ছিলেন একজন যত্নশীল স্ত্রী এবং চমৎকার মা। আমাদের উচিত সেইসব মানুষের পাশে দাঁড়ানো যারা সাহায্যের জন্য চিৎকার করছে।” অভিনেতা এরফান সাজ্জাদ দম্পতির একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, “বাচ্চাগুলোই শেষ পর্যন্ত ভুক্তভোগী হয়। আলভী-ইকরার ছেলে রিজিকের জন্য খুব খারাপ লাগছে।”

নেপাল থেকে আলভীর বক্তব্য বর্তমানে ‘দেখা হলো নেপালে’ নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন যাহের আলভী। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি এক ফেসবুক পোস্টে জানান, তিনি এই মুহূর্তে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

পটভূমি ও বর্তমান অবস্থা ২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ এক দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনে তাদের ‘রিজিক’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। হঠাৎ কী কারণে ইকরা আত্মহননের পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Tags: entertainment news extra marital affair zaher alvi social media reaction ikra-suicide bangladesh-showbiz