• বিনোদন
  • অভিনেতা যাহের আলভীর স্ত্রীর মরদেহ উদ্ধার: রহস্যময় স্ট্যাটাস ও দাম্পত্য কলহ নিয়ে চাঞ্চল্য

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর মরদেহ উদ্ধার: রহস্যময় স্ট্যাটাস ও দাম্পত্য কলহ নিয়ে চাঞ্চল্য

মিরপুর ডিওএইচএস থেকে উদ্ধার হওয়া ইকরার মরদেহ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য; কাঠগড়ায় স্বামী যাহের আলভী।

বিনোদন ১ মিনিট পড়া
অভিনেতা যাহের আলভীর স্ত্রীর মরদেহ উদ্ধার: রহস্যময় স্ট্যাটাস ও দাম্পত্য কলহ নিয়ে চাঞ্চল্য

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে উদ্ধার করা এই রহস্যময় মৃত্যু নিয়ে নেটদুনিয়ায় বইছে আলোচনার ঝড়। মৃত্যুর আগে স্বামীর ফেসবুক পোস্টে ইকরার করা মন্তব্য এবং নিজের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক টানাপড়েনই তাঁকে এই চরম পথে ঠেলে দিয়েছে।

ছোটপর্দার পরিচিত অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার (২৫) মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

ঘটনার বিবরণ ও আইনি প্রক্রিয়া পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর পৌনে ১২টার দিকে ইকরাকে তাঁর নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্বজনরা দ্রুত তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে সংবাদ পাওয়ার পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বর্তমানে বাসার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহের কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর ফেসবুক যুদ্ধ ইকরার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যকার তিক্ততা প্রকাশ্যে আসে। গত শুক্রবার রাত ৩টার দিকে আলভী ফেসবুকে লিখেছিলেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না”। স্বামীর এই পোস্টে পাল্টা মন্তব্য করেন ইকরা। সেখানে তিনি অত্যন্ত ক্ষোভের সাথে লিখেন, “অভিনন্দন। ভুল স্বীকার করতে পারলা! আমিন। আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছো কেন?” এই মন্তব্যটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল, যা তাঁদের মধ্যকার চরম মানসিক দূরত্বের প্রমাণ দিচ্ছে।

রহস্যময় স্ট্যাটাস ও পরকীয়ার গুঞ্জন মৃত্যুর আগে ইকরা নিজের প্রোফাইলে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে ইংরেজিতে লিখেছিলেন, “কেউ একজন কারো পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে... কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ।” নেটিজেনদের অনেকের দাবি, আলভীর জনৈক সহশিল্পীর সাথে পরকীয়া সম্পর্কের জের ধরেই এই সম্পর্কের অবনতি। তবে এই বিষয়ে এখনো আলভীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শুটিংয়ে নেপাল ছিলেন আলভী ঘটনার সময় যাহের আলভী ‘দেখা হলো নেপালে’ নাটকের শুটিংয়ের কাজে নেপাল অবস্থান করছিলেন। স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়ার পর তিনি স্তম্ভিত হয়ে পড়েন এবং দ্রুত দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন। ২০১০ সালে ভালোবেসে ঘর বাঁধা এই দম্পতির ‘রিজিক’ নামে একটি পুত্রসন্তান রয়েছে।

শোবিজের তারকারা এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Tags: dhallywood dhaka entertainment news zaher alvi afra-ivnath-khan-ikra suicide-case