• দেশজুড়ে
  • দেশব্যপী সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে তালায় মানববনন্ধন ‎

দেশব্যপী সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে তালায় মানববনন্ধন ‎

দেশজুড়ে ১ মিনিট পড়া
দেশব্যপী সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে তালায় মানববনন্ধন  ‎

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :

‎দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, মব সন্ত্রাস সৃষ্টি, মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববনন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বুধরার (৪ মার্চ) তালা উপজেলা প্রশাসন কার্য়ালয়ের প্রধান ফটকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল ইউনিটের সম্মিলিত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  ‎ ‎তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হেসেন জোয়ারদার, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সাল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান প্রমুখ। ‎   ‎এসময় বক্তারা বলেন, সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির সহ পাটকেলঘাটার দু'জন সাংবাদিকের উপর মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা, নির্যাতন ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান।  ‎ ‎সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির "যুবলীগ, যুবদল ও যুব জামাত মিলে বালুমহল লুট " শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী হামলা শিকার হন। তাছাড়া পাটকেলঘাটা জোড়া টাওয়ার রোডে ১/১ খতিয়ানের সরকারি সম্পত্তি ১৮ লক্ষ টাকায় হস্তান্তরের তথ্য আনতে গেলে সাংবাদিককে মব সৃষ্টি করে পিটিয়ে জখম করে অর্থের বিনিময়ে পাটকেলঘাটা থানা পুলিশকে ম্যানেজ করে চাঁদাবাজি মামলায় ঢুকিয়ে দেয়। এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ‎ ‎মানববন্ধন শেষে সকল ইউনিটের সাংবাদিক নেতারা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওয়তায় আনার দাবি জানানো হয়। ‎