• দেশজুড়ে
  • কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতার বাড়িতে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, জরিমানা ১০ হাজার টাকা

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতার বাড়িতে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, জরিমানা ১০ হাজার টাকা

দেশজুড়ে ১ মিনিট পড়া
কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতার বাড়িতে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, জরিমানা ১০ হাজার টাকা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। জানা যায়, বাড়ির মালিক আবু জাহান দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তার ছেলে এরশাদুল হক ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অভিযোগ রয়েছে, তিনি পাম্প থেকে পেট্রল এনে ড্রামে মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে গোপনে গোয়ালঘরে পেট্রল সংরক্ষণ করে বোতলে ভরে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযুক্ত এরশাদুল হক অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি পেট্রল সংগ্রহ করতে বাইরে ছিলেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে তার ভাই হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, “আমাদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য কিছু পেট্রল রাখা হয়েছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতাবশত বিষয়টি বড় করে উপস্থাপন করার অপচেষ্টা করছে।