সম্প্রতি কিছু গণমাধ্যমে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করেছে।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে,‘বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। আইপিএল সম্প্রচার সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত কেবল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় এটি বিভ্রান্তি সৃষ্টি করেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভুল বোঝাবুঝি দূর করার জন্য জরুরি ভিত্তিতে প্রতিবাদলিপি প্রচারের অনুরোধ জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আইপিএল সম্প্রচার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।