৩১শে মার্চ-২০২৬ মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)-এর আওতায় পেশাজীবী পরিবহন চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিআরটিএ - এর পরিচালক (অডিট ও আইন) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব রুবাইয়াত -ই-আশিক।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)সুজন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ শামসুল কবীর,দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ হোসেন মোঃ নাহিদ, দিনাজপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রভাতি রানী ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফূল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ।