সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সড়ক বিভাগ, পটুয়াখালী; সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।