গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার(৭ এপ্রিল ২০২৬)র্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে।এ সময় ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার আরুয়া সোনাগাঁও এলাকার মোঃ মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাসিমপুর এলাকার মোঃ সাহাদত হোসেন(৩৬)।র্যাব জানায়,তল্লাশির সময় আসামিদের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া মাদক বিক্রির নগদ ৭২ হাজার টাকা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে গাইবান্ধা ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় সুকৌশলে সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান,গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার -২
দেশজুড়ে
১ মিনিট পড়া
আসাদুজ্জামান রুবেল, গাইবান্ধা প্রতিনিধি