গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরাদ্দকৃত ৭৫ শতাংশ জমির উপর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার,। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আধুনিক ও যুগোপযোগী পুলিশী সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোণাবাড়ী থানার জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন এই ভবন নির্মাণের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে এবং সেবা প্রত্যাশী জনগণ দ্রুত ও মানসম্মত পুলিশী সেবা লাভ করতে পারবে। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, গাজীপুর এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোণাবাড়ী থানা নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন।
দেশজুড়ে
১ মিনিট পড়া
আব্দুল মালেক মিয়া,ব্যুরো চীফ,গাজীপুর :