• দেশজুড়ে
  • দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৯ এপ্রিল ঐতিহাসিক রামসাগরে মৎস্য শিকার উদ্বোধন করা হবে

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৯ এপ্রিল ঐতিহাসিক রামসাগরে মৎস্য শিকার উদ্বোধন করা হবে

দেশজুড়ে ১ মিনিট পড়া
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৯ এপ্রিল ঐতিহাসিক রামসাগরে মৎস্য শিকার উদ্বোধন করা হবে

মো ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি ,দিনাজপুর ॥ ॥

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দীঘি দিনাজপুর জেলার ঐতিহাসিক রামসাগরে সাপ্তাহিক ছুটির দিনে ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা হতে ১০ এপ্রিল-২০২৬ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মৎস্য শিকারের নিমিত্ত টিকেট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

২৪ ঘন্টার জন্য প্রতিটি টিকেটের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।সর্বোচ্চ চারটি হুইল ব্যবহার করা যাবে । মৎস্য শিকারের ঘাট ১৫০টি। এক্ষেত্রে আগে আসলে আগে টিকেট ক্রয় করতে পারবেন। তবে লটারির মাধ্যমে ঘাট/ আসন নির্ধারন করা হবে।

৫ এপ্রিল রবিবার সকাল দশটা হতে টিকেট বিক্রি শুরু হয়েছে এবং ৮ এপ্রিল বুধবার বিকাল ৫ টা পর্যন্ত টিকেট বিক্রয় করা হবে।

মৎস্য শিকারের টিকেট ও এ সংক্রান্ত তথ্য অফিস চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের রাজস্ব শাখা হতে সংগ্রহ করা যাবে।

নির্ধারিত টিকেটের দিনে মৎস্য শিকারিদের মধ্য হতে সর্বোচ্চ যারা মৎস্য শিকার করবেন তাদের মধ্যে ক্রমানুসারে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় মৎস্য শিকারিকে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ২৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কৃত করা হবে। ডিজিটাল স্কেলে সর্বোচ্চ ওজনের মৎস্য মাছ নিশ্চিত করা হবে ।

রাম সাগর দীঘিতে প্রায় ৮ মাস পূর্বে বিভিন্ন প্রজাতির ২০ লক্ষ টাকার দুইশত মন (প্রতিটি ১ থেকে ৪ কেজি ওজনের) মৎস্য অবমুক্ত করা হয়েছে। বর্তমানে নতুন ও পুরাতন মাছসহ রামসাগরে মাছের ঘনত্ব পর্যাপ্ত রয়েছে। কর্তৃপক্ষ মৎস্য শিক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল, পরিবর্তন ও পরিমার্জনের ক্ষমতা সংরক্ষণ করেন।

উল্লেখ্য ২ এপ্রিল-২০২৬ দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টরেট (আরডিসি) সুজিত সাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি-পত্রে এসব তথ্য জানা গেছে।